সোমবার, জুন ২২, ২০২৬

পোরশায় ইসলামী আন্দোলনের নেতা জামায়াতে যোগদান

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ২১ জানুয়ারি ২০২৬ ০১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ২১ জানুয়ারি ২০২৬ ০১:২২ অপরাহ্ন
পোরশায় ইসলামী আন্দোলনের নেতা জামায়াতে যোগদান

নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর নেতা প্রভাষক শরিফুল ইসলাম জামায়াতে যোগদান করেছেন। উপজেলা ইসলামী আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম ইসলামী আন্দোলন থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত মঙ্গলবার সদস্য ফরম পূরন করে তিনি জামায়াতে যোগ দিয়েছেন। শরিফুল ইসলাম উপজেলার বারিন্দা ফাজিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক।

ইসলামী আন্দোলন থেকে বের হয়ে জামায়াতে যোগদান করার বিষয়ে প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের নেতারা বড় বড় হুজুরদের গালিগালাজ করতেও দ্বিধাবোধ করেন না। এছাড়াও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কার্যকলাপ দেখে আমার খারাপ লাগায় আমি তাদের দল থেকে বের হয়ে আসলাম এবং জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।