সোমবার, জুন ২২, ২০২৬

নাটোরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু

নাটোর প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ০২:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ০২:১০ অপরাহ্ন
নাটোরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোরে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা  আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। বৃহন্প্রতিবার সকাল থেকে সরকারি ভাবে প্রচারণা শুরু করেছেন জেলার চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। নেতাকর্মিদের নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে এলাকার অসম্পন্ন কাজের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তারা।

প্রথমদিনে নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থীরা  অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু  জেলা বিএনপির কার্য্যলয়ের সামনে থেকে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে শুরু করেন প্রচারনা।  পরে তিনি সকাল ৯টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়ারপাড়া বাজারে নির্বাচনী এক সমাবেশ করেন।  

ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়ে তিনি দীর্ঘদিন পরে আবার নির্বাচনী মঞ্চে ফিরেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে পোছাতে কাজ করছেন। এসময় তিনি এমপি মন্ত্রী থাকা কালীন সময়ে এলাকার উন্নয়নের কথা তুলে ধরে অসম্পন্ন কাজের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রাথনা করেন।  

অপরদিকে,নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়ি পাল্লার প্রার্থী ইউনুস আলী শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে নেতাকর্মিদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে নীচা বাজার, আলাইপুর উত্তারা ও কমলা সুপার মার্কেট এলাকায় নেতা কর্মিদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা  করেন এবং ন্যায় ও নীতির মার্কা  দাঁড়ি পাল্লায় ভোট পার্থনা করেন। 

এছাড়া নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের ধানের শীষের প্রার্থীরা  ব্যারিস্টার ফারজানা শারমিন প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করে ঈশ্বরদি ইউনিয়নে প্রচারণা শুরু করেন।