মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মোহনপুরে ধানের শীষ প্রতীকের বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন
মোহনপুরে ধানের শীষ প্রতীকের বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত


আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারী থেকে প্রচার প্রচারণা শুরুর দিনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. শফিকুল হক মিলনের পক্ষে মোহনপুর উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মোহনপুর উপজেলা বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি রাজশাহী-নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।


পথসভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার সামসুজ্জোহা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুল করিম মণ্ডল, সাবেক যুবদল সভাপতি মির্জা শওকত, জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ্, ধুরইল ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী, ঘাসিগ্রাম ইউপি বিএনপি সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক, জাহানাবাদ ইউপি বিএনপি সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ধুরইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, মৌগাছি ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদল নেতা আব্দুর রহিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।


মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


পথসভায় বক্তারা বলেন, জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. শফিকুল হক মিলনকে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।