সোমবার, জুন ২২, ২০২৬

নওগাঁ-২ আসনের বিএনপির প্রার্থী সামসুজ্জোহার নির্বাচনী প্রচারণার উদ্বোধন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ০৮:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ০৮:২২ অপরাহ্ন
নওগাঁ-২ আসনের বিএনপির প্রার্থী সামসুজ্জোহার নির্বাচনী প্রচারণার উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বিএনপির এমপি পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খান (জোহা) এর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর এলাকার পুরাতন বাজার সাবরেজিস্টার অফিস সংলগ্ন সড়কে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া কামনায় সাধারণ ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। 


এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজান, যুবদলের নেতা আব্দুল কাদের, ছাত্র দলের নেতা রাকিবুল হাসান প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা।