সোমবার, জুন ২২, ২০২৬

বাঘায় পদ্মায় ভাসমান ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
বাঘায় পদ্মায় ভাসমান ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

রাজশাহী বাঘায় পদ্মায় ভাসমান ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় দিকে রাজশাহী ব্যাটালিয়ান-১ আলাইপুর ক্যাম্পের বিজিবি টহল দল পাকুড়িয়া ইউনিয়নের নাপিতপাড়া মোড়ের পদ্মা নদীতে রশিতে বাধা পানিতে ভাসমান অবস্থায় ২ বস্তা ফেন্সিডিল উদ্ধার করেন। 


এ বিষয়ে আলাইপুর বিজিপি কম্পানী কমান্ডার সুবেদার আবদুর বর হাওলাদার বলেন, পাকুড়িয়া ইউনিয়নের নাপিতপাড়া পদ্মা নদীর ঘাট এলাকায় রশিতে বাধা ২ বস্তা ফেন্সিডিল ভাসমান অবস্থায় উদ্ধা করা হয়। এ সময় ঘটনা স্থলে কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।