মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

সোনার দেশ ২৩ জানুয়ারি ২০২৬ ০৭:৪৭ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ২৩ জানুয়ারি ২০২৬ ০৭:৪৭ পূর্বাহ্ন
দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে হাসান মোল্লা (৪২) নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।


স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হাসান মোল্লা দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


কেরানীগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।