সোমবার, জুন ২২, ২০২৬

বাগমারায় ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
বাগমারায় ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে একটি বন্দুক এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।


শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে পৌর এলাকার মথুরাপুরের একটি বাড়ি থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে আটক করে। আটককৃতরা হলেন আব্দুল হালিম (২৯) ও আবুল বাসার (২৭), পিতা-আশরাফ আলী। তাদের দুজনের বাড়ি মথুরাপুর এলাকার। 


স্থানীয়দের অভিযোগ, ‘সিক্স স্টার’ গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। এই গ্রুপের অন্যান্য সদস্যরা পালিয়ে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।


আটককৃতদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন,  আটককৃতদের থানা হাজতে রাখা হয়েছে। তাদেরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ে করা হবে। এরপর আদালতে হস্তান্তর করা হবে।