মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জানুয়ারি ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জানুয়ারি ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

শুক্রবার (২৩ জানুয়ারি) আনুমানিক সকাল ৮ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র নিয়মিত টহল দল চারঘাট থানার পিরোজপুর পদ্মা নদীর চরের বালুঘাটে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মালিকবিহীন ভারতীয় মদ ২৪ বোতল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।