জয়পুরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জয়পুরহাটের জেলার পাঁচবিবি থানার জলপাইতলী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা পাঁচবিবি থানার পশ্চিম বীরনগরের রইচ উদ্দিন প্রামানিকের ছেলে রেজাউল করিম শরিফ (৩৫) এবং জলপাইতলীর ইসমাইল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৪০)। এ সময় আসামীদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রেজাউল এবং নাজমুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।