সোমবার, জুন ২২, ২০২৬

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বুফ্রেনরফিনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জানুয়ারি ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জানুয়ারি ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন
জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বুফ্রেনরফিনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জয়পুরহাট সদর থানার খঞ্জনপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সৈকত (২৮) হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৪ পিস বুফ্রেনরফিন উদ্ধার করেছে। ধৃক আসামী নওগাঁ সদরের চকতারতা এলাকার মো. মাসুদ রানা নয়নের ছেলে।

গ্রেফতারকৃত আসামি সৈকত চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। 

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।