সোমবার, জুন ২২, ২০২৬

রাবি সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, বিজ্ঞান গ্রুপে পাশের হার ১২ শতাংশ

রাবি প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন
রাবি সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, বিজ্ঞান গ্রুপে পাশের হার ১২ শতাংশ
উপাচার্যের হাতে ফলাফলের নথিপত্র তুলে দেন সি ইউনিটের কো-অর্ডিনেটর প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সি ইউনিটের অন্তর্ভুক্ত বিজ্ঞানের দুইটি গ্রুপে পাশের হার মাত্র ১১.৯৪ শতাংশ। তবে, অবিজ্ঞান গ্রুপে উত্তীর্ণের হার ৬৬.৬৩ শতাংশ।

রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সি ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১২.৪৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২.৫০। 

এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১১.৪৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। 

এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬৬.৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯.৫০। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদভুক্ত ২৬টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট  যঃঃঢ়ং://ধঢ়ঢ়ষরপধঃরড়হ.ৎঁ.ধপ.নফ/  এ লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এজন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট   (যঃঃঢ়ং://ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ/) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ৎধলংযধযর.ঁহরাবৎংরঃু.ধপ.নফ) পরবর্তীতে প্রকাশ করা হবে।