মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবীর আরাধনা

নিজস্ব প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৬ ১০:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৬ ১০:০২ অপরাহ্ন
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবীর আরাধনা

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মণ্ডপ-মন্দিরে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করেছেন। এ বছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরুর পর শেষ হয় শুক্রবার সকাল ১০টা ২৭ মিনিটে। এরপর মণ্ডপগুলোতে শুরু হয় পূজা-অর্চনা।


হিন্দুধর্ম বিশ্বাসে- সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। শুক্রবারের (২৩ জানুয়ারি) পঞ্চমী তিথিতে আজ অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।


এদিন সকাল থেকে বাণী-অর্চনা আর উপচারের মধ্যে দিয়ে এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেবী সরস্বতীর কাছে নিজের জন্য বিদ্যা, জ্ঞান-বুদ্ধি ও সমৃদ্ধি কামনা করেন। সমৃদ্ধি লাভের প্রত্যাশায় শাস্ত্রীয় চর্চায় দেবীর অর্চনায় মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপগুলোতে এজন্য আলাদভাবে আয়োজন করা হয় সরস্বতী পূজার।


শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ছাড়াও পূজামণ্ডপগুলোতে ভিড় জমান ভক্তরা। তাদের সকলের পদচারণায় পূজামণ্ডপগুলো যেন পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।


রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজের হিন্দু হোস্টেল প্রাঙ্গণ, রাজশাহী মহিলা কলেজ, রাজশাহী বি.বি হিন্দু একাডেমি, , রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে পূজার আয়োজন করা হয়।  প্রতিষ্ঠানগুলোতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অর্চনা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।


এছাড়াও মহানগরের বিভিন্ন মন্দির, মণ্ডপ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের মানুষদের অনেকের বাড়িতেও অনুষ্ঠিত হয় দেবী স্বরস্বতীর পূজা। ভক্তরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও সৌহার্দপূর্ণ পরিবেশ এবং মুক্ত জ্ঞানচর্চার পরিবেশ কামনা করেন দেবী সরস্বতীর কাছে। পূজা অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিরতণ করা হয়।


প্রতিবছর এই পূজা একটি বর্ণিল উৎসবে পরিণত হয়। এ বছরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে। প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। রাবি কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন বিভাগ ও হলের পক্ষ থেকে পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা সেসব মণ্ডপে নিজ নিজ বিভাগ ও হলের পক্ষে পূজা অর্চনায় যোগ দেন।