মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ ১০:১০ অপরাহ্ন
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল জব্বার (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পদ্মপুকুর (কাঁটাবাড়ি) নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। 


জানা যায়, নিহত ব্যক্তির গ্রামের বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পৈতা গ্রামে। তিনি মোটরসাইকেল আরোহী হিসেবে নিজ গ্রামে থেকে নজিপুর আসার পথিমধ্যে উল্লিখিত স্থানে ওই দুর্ঘটনার কবলে পড়েন। নিহত ব্যক্তি নজিপুর সরদারপাড়া মোড়ে কীটনাশক বিক্রেতা ছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে চলছে এখন শোকের মাতম। 


উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-মেয়ের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ দুর্ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। ট্রাকটি থানা পুলিশের হেফাজতে জব্দ করা হয়।’ ওসি আরও জানান, ‘নিহতের পরিবার বাদী হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা যাবে।’