সোমবার, জুন ২২, ২০২৬

বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জানুয়ারি ২০২৬ ০২:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জানুয়ারি ২০২৬ ০২:০২ অপরাহ্ন
বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ১৫ বোতল জব্দ করতে সক্ষম হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানি মদ ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শনিবার ( ২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৩০ মিনিটে চারঘাট বিকল্প বিওপি’র নিয়মিত টহল দল চারঘাট মডেল থানাধীন শাহরিয়ার খাল এলাকার আম বাগানে অভিযান চালিয়ে ভারতীয় মদ-১০ বোতল এবং গাঁজা-৪৫০ গ্রাম উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই চোরাচালানি মাদকের বস্তা ফেলে পালিয়ে যায়।  পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে * জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শনিবার আনুমানিক ১:৩০ ঘটিকায় মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশী করে ভারতীয় Broncof-C-৩০ বোতল এবং Monogold সিরাপ-১২ বোতল জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ রাজপাড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।