সোমবার, জুন ২২, ২০২৬

নওগাঁয় ইয়াবা, হেরোইন, আইস সাদৃশ্য মাদক ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জানুয়ারি ২০২৬ ০২:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জানুয়ারি ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
নওগাঁয় ইয়াবা, হেরোইন, আইস সাদৃশ্য মাদক ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শনিবার (২৪ জানুয়ারি) নওগাঁর মহাদেবপুর থানার লিচুবাগান পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা, হেরোইন ২ পুরিয়া, ক্রিস্টাল সাদা বর্ণের পাউডার (আইস সাদৃশ্য) মাদক ১ পুরিয়া, গাঁজা ১ পুরিয়া এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামী মহাদেবপুর থানার কলাবাগান এলাকার শাহাজালাল মিঠুর ছেলে নিহাল বাবু (১৯)।

নিহাল বাবু চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। সে জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। 

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।