সোমবার, জুন ২২, ২০২৬

জামায়াত আমাদের ঘাড়ে বন্দুক ফুটায়ে ক্ষমতায় যেতে চায় : সামসুজ্জোহা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৭:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৭:১০ অপরাহ্ন
জামায়াত আমাদের ঘাড়ে বন্দুক ফুটায়ে ক্ষমতায় যেতে চায় : সামসুজ্জোহা

কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বিএনপির এমপি পদপ্রার্থী মো: সামসুজ্জোহা খান (জোহা) বলেন, ‘জমায়াতে ইসলামী বাতিল শক্তি। এরা আলেম ওলামা ও ইসলামের পক্ষে না। এরা আমাদের ঘাড়ে বন্দুক ফুটায়ে ক্ষমতায় যেতে চায়।’


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলেম-ওলামা, শিক্ষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীকে রুখতে একমাত্র ওষুধ আলেম ওলামা। এ সময় তিনি জামায়াতে ইসলামিকে রুখতে সকলের সহযোগিতা কামনা করেন।’


শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২ টায় নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এম.আর মোস্তফা, পত্নীতলা থানা মসজিদের ইমাম আনোয়ার হোসেন, নজিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী, শিক্ষক খালিদ হাসান প্রমুখ।