মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে স্বজনের লাশ দেখতে পেল ভারতীয় নাগরিক আত্মীয়রা

শিবগঞ্জ প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে স্বজনের লাশ দেখতে পেল ভারতীয় নাগরিক আত্মীয়রা

বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে বাংলাদেশী নাগরিকের লাশ ভারতীয় নাগরিক (আত্মীয়-স্বজনদের) দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ জানুয়ারি) বিকাল চারটায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে  আজমতপুর সীমান্তে।


বাংলাদেশি মৃত ব্যক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের কেতাব উদ্দিন ঝাটুর স্ত্রী ও শাহাবাজপুর ইউপি সদস্য মোঃ মুনিরুল ইসলাম (লাঠি)র আম্মা মোসাঃ রোজিয়া খাতুন।  তিনি বার্ধক্য জনিত কারণে শনিবার সকাল১০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পারিবারিক অনুরোধের  প্রেক্ষিতে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের  পরিচালক আরাফাতের  প্রচেষ্টায়  মরহুমার লাশ তার ভারতীয় নাগরিক আত্মীয়-স্বজনদের দেখানোর জন্য বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের  দায়িত্বপূর্ণ এলাকার আজমতপুর বিওপি কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে এই মানবিক বার্তাটি পৌঁছে দেন। এরই পরিপ্রেক্ষিতে বিএসএফ মরহুমার আত্মীয়-স্বজনদের দেখানোর সুযোগ করে দেন। এ সময় বিওপি পর্যায়ের বিজিবি -বিএসএফের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।