সোমবার, জুন ২২, ২০২৬

ব্যক্তি ইমেজ নয়, ধানের শীষেই মুক্তি: আবু সাঈদ চাঁদ

চারঘাট প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন
ব্যক্তি ইমেজ নয়, ধানের শীষেই মুক্তি: আবু সাঈদ চাঁদ

আসন্ন ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠে। এই আসনের অন্যতম আলোচিত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ তাঁর নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন। দীর্ঘ রাজনৈতিক লড়াই ও কারাবাসের পর আবারও নির্বাচনের মাঠে ফিরে তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলছেন।


গণসংযোগ ও পথসভা গত কয়েকদিন ধরে আবু সাঈদ চাঁদ তাঁর নির্বাচনি এলাকা বাঘা ও চারঘাটের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। চারঘাট ইউনিয়নে চাঁদপুর এতিমখানা, তাল বাড়িয়া, পরানপুর, মেরামতপুর সহ  বিভিন্ন হাট-বাজারে পথসভা করেন তিনি। এসময় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করতে দেখা যায় তাঁকে।


 দলীয় প্রতীকই শেষ কথা, তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ব্যক্তি ইমেজের চেয়ে ধানের শীষের আদর্শ বড়। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষই জনগণের প্রধান হাতিয়ার।  বিজয়ী হলে বাঘা-চারঘাট এলাকার বেকারত্ব দূরীকরণ এবং নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী কাজ করার প্রতিশ্রুতি দেন এই বিএনপি প্রার্থী ।


মাঠে নেতাকর্মীদের উপস্থিতি আবু সাঈদ চাঁদের সমর্থনে এলাকার তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন।  নেতাকর্মীরা জানান, চাঁদ কেবল একজন নেতাই নন, তিনি এই অঞ্চলের দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত সৈনিক।