গোমস্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম গণসংযোগ অব্যাহত রেখেছে।
শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে গণসংযোগ করেছেন। তিনি সকালে ওই ইউনিয়নের বাঙ্গাবাড়ি বাজার, তেলিপাড়া বাজার, শিবরামপুর, ঘুগিয়া, নাসির বাজার, ভবানিপুর, ইসলামপুর, সন্তোষপুর বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট ও ধানের শীষ প্রতিকের ভোট চেয়েছেন। পরে তিনি বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে কর্মী সভায় বক্তব্য দেন।
কর্মীদের উদ্দেশ্যে বলেন বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে বলেন। এ সময় উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সারিকুল ইসলাম (সাদ্দাম), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নেসা বাবলি, বিএনপি নেতা ইমাম, মেসবাবুল হক বুলেট, সেলিম রেজা বাবু, গোলাম কবির, মিষ্টু, কৃষকদলের বাঙ্গাবাড়ি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফাসহ অন্যরা।