সোমবার, জুন ২২, ২০২৬

বিএনপি দুই তৃতীয়াংশ বেশি সিট নিয়ে রাষ্ট্র গঠন করবে : দুলু

নাটোর প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫৬ অপরাহ্ন
বিএনপি দুই তৃতীয়াংশ বেশি সিট নিয়ে রাষ্ট্র গঠন করবে : দুলু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই নির্বাচন করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশর মানুষ প্রায় বিশটা বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিলো। আমার বিশ্বাস তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে।


শনিবার (২৪ জানুয়ারি) সকালে নাটোরের সদরের  ২নং তেবাড়িয়া  ইউনিয়নের  পাচপাড়া  এলাকা  নির্বাচনী প্রচারনা  তিনি  এসব কথা বলেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, স্বেচ্ছাসেবক দলের  সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।