মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

সোনার দেশ ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৬ ১২:২৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৬ ১২:২৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে ভূমিকম্প হয়।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে অনুভূত ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্র ছিল ৩ দশমিক ৪।

তবে ভূমিকম্পের গভীরতা এখনও নিরূপণ করা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি অগভীর ভূমিকম্প ছিল।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনও ধরনের ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন