মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

চারঘাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন
চারঘাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীর চারঘাটে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতহয়েছে। ৫৮ জন প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম উলক্ষ্যে এই কর্মশালা শুরু হয়। নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর চারঘাটে ৩৮৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৬৭৮ পোলিং অফিসার বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা চারঘাট নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান কুদ্দুস এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সহকারী রিটানিং অফিসার ও ইউএনও জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপজেলাপরিষদ হলরুমে, এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা প্রসাশক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান,  রাজশাহী জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, চারঘাট- বাঘা সার্কেল আব্দুল খালেদ, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকীসহ চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহকারী প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যš Íগুরুত্বপূর্ণ। ভোট কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা,  ব্যালট পেপার ব্যবস্থাপনা এবং ভোট গণনা প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত রাখাই এই প্রশিক্ষণের প্রধান লক্ষ্য। বিশেষ করে স্বচ্ছ ব্যালট সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, নির্বাচন কমিশনের মর্যাদা রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রিজাইডিংসহ সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করতে হবে। যেকোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি ও  কঠোর ব্যবস্থা প্রদান করা।#