পবায় শ্রেষ্ঠ অধ্যক্ষের পুরস্কার পেলেন কাশিয়াডাঙা কলেজের অধ্যক্ষ আবদুল করিম
নগরীর পশ্চিম প্রান্তে অবস্থিত কাশিয়াডাঙা কলেজের অধ্যক্ষ আবদুল করিম রাজশাহীর পবা উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষের ( প্রতিষ্ঠান প্রধান-কলেজ পর্যায়ে) পুরস্কার পেয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহে ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে সনদ পত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
গতকাল রোববার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ আলী, বশিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: ইয়াহিয়া, অ্যাকাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বিভিন্ন বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত প্রতিােগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়।