রবিবার, মে ১০, ২০২৬

লফসের আয়োজনে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
লফসের আয়োজনে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে মতবিনিময় সভা

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও সমতা নারী কল্যাণ সংস্থা ও বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।


রোববার (১০ মে) নগরীর রানীবাজারস্থ এস.কে. ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক মহিলা কমিশনার ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মমিন।


মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. সামিনা বেগম, সমন্বয়কারী, ব্লাস্ট রাজশাহী ইউনিট। এছাড়া আলোচনায় অংশ নেন এ্যাডভোকেট শামীম আরা মায়া, সাংবাদিক ইউসুফ আলী চৌধুরি, ডিএমকেএস এর পরিচালক রহিমা বেগম, দিনের আলো সংস্থার সভাপতি আবু হাসনা পলি, বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক হাসিনুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হক, জান্নাতুল মাওয়া শিফা, পার্টনার এর পরিচালক আকলিমা খাতুন লিমা প্রমূখ। 


মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন পেশার প্রায় ৩৫ জন নারী ও পুরুষ অংশ গ্রহন করেন। সভা পরিচালনা করেন খান ফাউন্ডেশন এর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ও নিমাই চন্দ্র সরকার।