মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ অপরাহ্ন
হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীর

রাজশাহীতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিশেষ প্রচার গাড়ির উদ্বোধন করলেন রাজশাহী-২ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। রোববার (১ ফেব্রুয়ারি) নগরীর বাটার মোড়ে দুপুর সাড়ে বারোটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশেষ প্রচার গাড়ির উদ্বোধন করা হয় রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করবে এই প্রচারণা গাড়ি।


অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, ‘হ্যাঁ’ ভোট হচ্ছে বাংলাদেশকে আধিপত্যবাদ ও স্বৈরাচার মুক্ত করার সংগ্রাম। আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত থাকবে না এবং জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে।


রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ সাকিব আনজুমের পিতাসহ স্থানীয় নেতাকর্মীরা।