রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উদযাপন কমিটি গঠন
রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উদযাপনে ৮১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেজাউল করিম রাজুকে আহ্বায়ক, আব্দুল মান্নানকে সদস্যসচিব এবং এ আর জামিল ঈদীকে কোষাধ্যক্ষ করা হয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে কমিটির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রেজাউল করিম রাজু।
সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান খান, ডা. ওয়াসিম হোসেন, অধ্যাপক ইকবাল মতিন, প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, মামুনুর রশিদ, রায়হানুল ইসলাম, অ্যাডভোকেট অংকুর সেন, আমিনুল করিম বুলু, অ্যাডভোকেট শাহীন শওকত ও মুক্তিযোদ্ধা ইয়াহিয়া ফেরদৌস।
সভায় জানানো হয়, ২০২৮ সালের জানুয়ারি মাসে বছরব্যাপী ২০০ বছর পূর্তি উৎসবের সূচনা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।