শিবগঞ্জ সীমান্তে বিজিবির দুই অভিযানে হেরোইন-গাঁজাসহ ইস্কাফ সিরাপ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক দুটি অভিযানে ১০০ গ্রাম হেরোইন, ৬০০ গ্রাম গাঁজা ও ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দুটি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৮৮ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।