নাটোরে শান্তির রাজনীতি ও উন্নয়নের শহর গড়ে তুলতে চাই: দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মাটিতে যে অন্যায় অবিচার হয়েছে এরই অংশ হিসেবে গত বিশ বছর যাবৎ সন্ত্রাসীর রণক্ষেত্র ছিলো। নাটোরে শান্তির রাজনীতি ও উন্নয়ন শহর গড়ে তুলতে চাই। সকল শ্রেণীর মানুষের কাছে শান্তির পক্ষে উন্নয়নে পক্ষে রায় দিবে।
রোববার (১ জানুয়ারি) দুপুরে নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের চানপুর বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল,স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।