সোমবার, জুন ২২, ২০২৬

দুই শতাধিক ছাত্রীকে হিজাব উপহার দিল রাকসু

রাবি প্রতিনিধি ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিনিধি ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
দুই শতাধিক ছাত্রীকে হিজাব উপহার দিল রাকসু

‘হিজাব গর্বের সাথে পরিধান করুন’ প্রতিপাদ্যে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাকসু ভবনের সামনে দুই শতাধিক নারী শিক্ষার্থীকে বিনামূল্যে হিজাব প্রদান করা হয়। 


ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে নারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, হিজাব শুধু পোশাক নয়, এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত পরিচয়ের অংশএই বার্তাকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ।


হিজাব বিতরণ নিয়ে রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হিজাব পরিধানে উৎসাহিত করতে রাকসুর উদ্যোগে হিজাব বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, এটি হিজাবি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। পাশাপাশি, এটি ক্যাম্পাসে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানবোধ তৈরিতেও সহায়ক হবে বলে আমরা মনে করি।’


প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের উদ্যোগ নেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান। তখন থেকে প্রতিবছর ১ ফেব্রুয়ারি হিজাবের প্রতি সম্মান জানাতে বিশ্বব্যাপী হিজাব দিবস পালন করা হয়ে থাকে।