সোমবার, জুন ২২, ২০২৬

২৮৪ পদে নিয়োগ দিচ্ছে মৎস্য অধিদপ্তর

সোনার দেশ ডেস্ক ১৫ মার্চ ২০২৬ ০১:১১ অপরাহ্ন চাকরি
সোনার দেশ ডেস্ক ১৫ মার্চ ২০২৬ ০১:১১ অপরাহ্ন
২৮৪ পদে নিয়োগ দিচ্ছে মৎস্য অধিদপ্তর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬তম ও ২০তম গ্রেডের ৭টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের সময় প্রায় শেষ পর্যায়ে, তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।


একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি:


প্রতিষ্ঠান: মৎস্য অধিদপ্তর (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়)


পদের ক্যাটাগরি: ০৭টি


মোট পদসংখ্যা: ২৮৪টি


আবেদনের মাধ্যম: অনলাইন


আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৬


পদের বিবরণ (পদসংখ্যা, যোগ্যতা ও বেতন স্কেল)


১. হ্যাচারি সহকারী


পদসংখ্যা: ০৫টি


শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞানসহ এসএসসি বা সমমান পাস এবং মৎস্য বিষয়ে ডিপ্লোমা।


বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


২. ভান্ডার রক্ষক


পদসংখ্যা: ০২টি


শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।


বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৩. গাড়িচালক


পদসংখ্যা: ০৬টি


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। ২ বছরের কাজের অভিজ্ঞতাসহ বিআরটিএ প্রদত্ত ভারী বা হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।


বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক


পদসংখ্যা: ১৩৫টি


শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন হতে হবে এবং টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।


বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৫. ক্যাশিয়ার


পদসংখ্যা: ০৪টি


শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। বেসিক কম্পিউটার কোর্স (এমএস ওয়ার্ড, এক্সেল, ই-মেইল, ইন্টারনেট) সম্পন্ন হতে হবে।


বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৬. ডেকহ্যান্ড (উচ্চস্কেল)


পদসংখ্যা: ০৬টি


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।


বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৭. অফিস সহায়ক


পদসংখ্যা: ১২৬টি


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।


বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)


বয়সসীমা:


১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।


আবেদন ফি (সার্ভিস চার্জসহ):


১ থেকে ৬ নম্বর পদের জন্য: ১১২ টাকা (আবেদন ফি ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা)।


৭ নম্বর পদের জন্য: ৬২ টাকা (আবেদন ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা)।


বিশেষ দ্রষ্টব্য: সব গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৬২ টাকা।


(অনলাইনে আবেদন ফরম জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে)।


গুরুত্বপূর্ণ তারিখ:


আবেদনের শেষ সময়: আগামী ১৫ মার্চ ২০২৬, বিকেল ০৫:০০ টা।


আবেদনের নিয়ম:


পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মৎস্য অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।