শ্রম অধিদপ্তরে ৬৯ পদে আকর্ষণীয় নিয়োগ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরে ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে এই জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: শ্রম অধিদপ্তর (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)
পদের ক্যাটাগরি: ১৩টি
মোট পদসংখ্যা: ৬৯টি
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৬
পদের বিবরণ (পদসংখ্যা, যোগ্যতা ও বেতন স্কেল):
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং টাইপিংয়ে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ হতে
হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. হিসাবরক্ষক
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এমএস অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৪টি
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদসংখ্যা: ০৮টি
যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. লাইব্রেরি সহকারী
পদসংখ্যা: ০৪টি
যোগ্যতা: গ্রন্থাগারবিজ্ঞান, তথ্যবিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৬. পরিবারকল্যাণ পরিদর্শিকা
পদসংখ্যা: ১৮টি
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং হাসপাতাল বা ক্লিনিকে পরিবারকল্যাণ পরিদর্শিকা হিসেবে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৭. অডিওভিজ্যুয়াল অপারেটর
পদসংখ্যা: ০২টি
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৮. ফার্মাসিস্ট
পদসংখ্যা: ০৩টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং ফার্মাসিস্ট হিসেবে ১ বছরের প্রশিক্ষণসহ ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৯. ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০২টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১০. নার্স
পদসংখ্যা: ০৮টি
যোগ্যতা: নার্সিং বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১১. ডিসপেন্সারি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০৫টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
১২. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০২টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাস। (মোট পদের ৮০ ভাগ জাত হরিজন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। হরিজন প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থী দিয়ে পূরণ করা হবে)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১৩. আয়া (মহিলা)
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা:
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি (সার্ভিস চার্জসহ):
১ থেকে ১০ নম্বর পদের জন্য: ১১২ টাকা।
১১ থেকে ১৩ নম্বর পদের জন্য: ৫৬ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: সব গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের শেষ সময়: আগামী ১৫ মার্চ ২০২৬, বিকেল ০৫:০০ টা।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেটের জন্য শ্রম অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।