মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বদলগাছীতে পটলের খেতে ৩২৫ রাউন্ড গুল উদ্ধার

বদলগাছী প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন
বদলগাছীতে পটলের খেতে ৩২৫ রাউন্ড গুল উদ্ধার

নওগাঁর বদলগাছীতে পটল খেত থেকে ৩২৫ রাউন্ড পুরানো গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। 


থানা ও গ্রামবাসী জানান, রোববার সকালে দেউলিয়া গ্রামের আনছার ডাক্তারের পটল খেতে খুঁটি দিচ্ছিল শ্রমিক জয়দুল ইসলাম। এ সময় খুঁটি বসানোর সময় কোদাল দিয়ে মাটি খনন করলে ঠক করে শব্দ হয়। এর পর সেখানে দেখতে পায় পুরাতন গুলি। খবর পেয়ে ছুটে আসে থানা পুলিশ।


মাটি কননকালে মোট ৩২৫ টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার হয়। গুলির উপর মরিচা ধরেছে। অনুমান করা হচ্ছে ১৯৭১ সালে গুলিগুলো মাটিতে পুঁতে রাখা হয়। বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ৩২৫ রাউন্ড পুরাতন গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।