সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর উদযাপন কমিটির সূচনা

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ মার্চ ২০২৬ ১০:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ মার্চ ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর উদযাপন কমিটির সূচনা

বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যায়তন ও দেশ সেরা বিদ্যাপীঠ (১৮২৮-২০২৮) রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর উদযাপন উপলক্ষে গঠিত কমিটি রোববার (২৯ মার্চ) সকাল ১১ টাই স্কুলের প্রধান শিক্ষক বাইরুল ইসলামের সাথে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষাত করে অবগত ও অবহিত করে।


২০০ বছর উদযাপন কমিটির আহবায়ক রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন সহ ১৭জন প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আগামী ২০২৮ সালে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ২০০ বছর উদযাপনের জন্য স্কুলের সাবিক সহযোগিতা কামনা করা হলে প্রধান শিক্ষক সর্ব প্রকার সাহায্য ও সহযোগিতা প্রদান সহ কমিটির বিভিন্ন সভা সমাবেশ করার জন্য প্রয়োজনীয় স্থান ও কক্ষ ব্যবহার করার অনুমতি প্রদান সহ প্রতিশ্রুতি প্রদান করেন।


কমিটির পক্ষ থেকে কমিটির আহবায়ক রেজাউল করিম রাজু, আমিরুল করিম বুলু, মুনতাজুর রহমান চঞ্চল সহ উপস্থিত সকলেই প্রধান শিক্ষককে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


খোলামেলা মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুনায়েমুল মুনতাকিম আবু সালেহ মো ইসমাইল, সুলতান চাগতাই, রাজশাহী ডায়াবেটিস সমিতির সভাপতি ডা, ওয়াসিম হোসেন, এ,এইচ,এম, শামসুল আরেফিন, সতীর্থ ‘৭৪ এর সম্পাদক নাজমুল আবেদীন টুবলু,  মনিমুল হক, সাদিক মো: সদরুল্লাহ, ইমতিয়াজ আলী খান, আবু তালেব বাবু প্রমুখ। এ ছাড়াও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী এ ঈশা উপস্থিত হতে না পারলেও তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 


২০০ বছর উদযাপন কমিটির পক্ষ থেকে কমিটির আহবায়ক রেজাউল করিম রাজু প্রধান শিক্ষক মো বাইরুল ইসলামের কাছে অবগতি পত্র হস্তান্তর করেন। 


উল্লেখ যে, রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭২ ব্যাচের অন্যতম কৃতী ছাত্র এবং রাজশাহী সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী সিটি করপোরেশন সাবেক মেয়র ও ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু গঠিত ২০০ বছর উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন। মন্ত্রীর নেতৃত্বে আগামী ২০২৮ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ২০০ বছর উদযাপন করা হবে।


আগামী ৩ এপ্রিল ‘২০২৬ বিকেল সাড়ে তিনটায় স্কুলের সম্মেলন কক্ষে উদযাপন কমিটির প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে এবং এতে সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।