সোমবার, জুন ২২, ২০২৬

জয়পুরহাটে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলার আসামি গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন
জয়পুরহাটে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলার আসামি গ্রেফতার

 রোববার (২৯ মার্চ)- বেলা ২: ১০ ঘটিকায় র‌্যাব-৫ সিপিসি-৩ এবং র‌্যাব-১৩ সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল জয়পুরহাটের পাঁচবিবি থানার ভিমপুর এলাকা থেকে ধর্ষণ এবং সাইবার অপরাধে অভিযুক্ত মামলার এজাহার নামীয় আসামি শিমিয়ন হাঁসদা সৈকত (২২)কে গ্রেফতার করেছে। সে পাঁচবিবি থানার ভিমপুরের সুরেন হাঁসদার ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকার বাসিন্দা উইলিয়াম  হেমরম এর কন্যার (ভিকটিম) সাথে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভিমশহর এলাকার বাসিন্দা শিমিয়ন হাঁসদা সৈকত (২২), পিতা-সুরেন হাঁসদা’র গত ২০২২ সালে ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। আসামি শিমিয়ন হাসদা সৈকত ভিকটিমকে মিথ্যা বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৪ জানুয়ারি দুপুর অনুমান ১২ ঘটিকার সময় ভিমটিমের মা বাড়িতে না থাকার সুযোগে আসামি ভিকটিমের বাসায় গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে পুনরায় ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম বিবাহ করার জন্য আসামির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আসামি পুনরায় যৌন সর্ম্পক স্থাপনের প্রস্তাব দেয়। ভিকটিম প্রস্তাবে রাজি না হওয়ার আসামি ভিকটিম এর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দিবে মর্মে হুমকি প্রদান করে। ৫ মার্চ ২০২৬ তারিখ রাত্রি অনুমান ৯.৩০ ঘটিকায় ভিকটিম তার নিজ বাসায় অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখতে পায় যে, আসামি ভিকটিম এর নাম ও ছবি ব্যবহার করে একাধিক অশ্লীল ছবি আপলোড দিয়ে আপত্তিকর কথা লিখে ভিকটিমের পরিচিত লোকজনদের নাম্বার যুক্ত করে ছডিয়ে দেয় এবং ভিকটিমকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। এ বিষয়ে ভিকটিম রংপুর জেলার পীরগঞ্জ থানায় বাদী হয়ে এজাহার দায়ের করলে পীরগঞ্জ  থানায় মামলা নং-২৫/৭৮ তারিখ-১৭/০৩/২০২৬ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যতন দমন আইন ২০০০(সংশোধন-২০২৫) এর ৯(খ)তৎসহ সাইবার সূরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৫ (২)/(৩)  রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এবং র‌্যাব-১৩ সিপিএসসি এর যৌথ আভিযানিক দল বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি শিমিয়ন হাঁসদাকে গ্রেফতারের জন্য তৎপর হয়। অতঃপর ২৯ মার্চ ২০২৬ খ্রিঃ ১৪১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এবং র‌্যাব-১৩ সিপিএসসি এর যৌথ আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শিমিয়ন হাঁসদাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহনের জন্য রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।