ঈশ্বরদীতে এসএসসি ’৯৬ ব্যাচের পুনর্মিলনী, স্মৃতিচারণে মাতলেন বন্ধুরা
পাবনার ঈশ্বরদীতে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ’৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। শুক্রবার (২৪ অক্টোবর) ঈশ্বরদী সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক বন্ধু স্মৃতিচারণ, আনন্দ আড্ডা ও সমাবেশে মেতে ওঠেন।
আয়োজক কমিটির আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আসাদুজ্জামান সিহাব, রিফাজ বিশ্বাস লালন, হাজী জাহাঙ্গীর আলম সরদার, শরিফ বিশ্বাস, কামরুজ্জামান স্বপন, নায়েব আলী, সুমন হোসেন, রুহুল আমিন ও হাবিবুর রহমান হিল্লোলসহ অনেকে।
বক্তারা স্কুলজীবনের স্মৃতিচারণ করেন এবং দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হওয়ার আনন্দ ভাগাভাগি করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, এসএসসি ’৯৬ ব্যাচের বন্ধুদের এই মিলনমেলার সুখস্মৃতি নিয়ে তাঁরা একসঙ্গে পথ চলতে চান। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের পুনর্মিলনীর আয়োজন করার বিষয়ে উপস্থিত বন্ধুরা মত দেন।