বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ-ছাত্রলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

লালপুর প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
লালপুর প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ-ছাত্রলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৪৫), উপজেলা যুবলীগের সহসভাপতি ও লালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম (৫২), লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক ইমন আহম্মেদ ওরফে আগুন (২২) এবং উপজেলা যুবলীগের কর্মী হাফিজুর রহমান (৩৫)।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০২৫ সালের ১ এপ্রিল লালপুর থানায় দায়ের করা হয়।


ওসি আরও জানান, গ্রেপ্তার চারজনকে শনিবার দুপুরে নাটোরের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।