সাঁথিয়ায় শিক্ষক-সাংবাদিক লুৎফর রহমান উল্কার স্ত্রীর ইন্তেকাল
পাবনার সাঁথিয়ায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শামসুন্নাহার ঊষা (৪৬) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শামসুন্নাহার ঊষা সাঁথিয়া পৌরসভার দৌলতপুর মহল্লার বাসিন্দা। তিনি আফড়া আইডিয়াল একাডেমি উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী লুৎফর রহমান উল্কা বেড়া ভারেঙ্গা একাডেমির শিক্ষক এবং দৈনিক জনকণ্ঠের সাঁথিয়া উপজেলা প্রতিনিধি।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ বাবা, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আসর তাঁর কর্মস্থল আফড়া আইডিয়াল একাডেমি উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ এশা সাঁথিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে দৌলতপুর-পোড়াট কবরস্থানে তাঁকে দাফন করা হবে।