বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

গোদাগাড়ীতে ১০০ বোতল এস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২৬ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২৬ ১০:২২ অপরাহ্ন
গোদাগাড়ীতে ১০০ বোতল এস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০০ বোতল এস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী গোলচত্বর এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার মো. শহিদুল ইসলাম (৪০) ও একই উপজেলার নাতর এলাকার মো. শাকিল (২৫)।


এসআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসির একটি দল গোদাগাড়ী গোলচত্বর এলাকার একটি মুদি দোকানের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। শিবগঞ্জ থেকে ঢাকাগামী রোকেয়া পরিবহনের একটি বাসে করে দুই ব্যক্তি মাদক বহন করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।


এ সময় বাসে তল্লাশি চালিয়ে শহিদুল ইসলাম ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ১০০ বোতল এস্কাফ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।


এসআরবি জানায়, গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।