বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম মানিক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়াইতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মানিক নওগাঁর নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।


পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মানিকের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পেনাল কোডে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।


এ ঘটনায় মানিকের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।