নগরীতে বিভিন্ন অপরাধে ৩২ জন গ্রেপ্তার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও অন্যান্য মামলার আসামিসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।