নগরীতে ১২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ মো. নাজিবুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে মহানগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাজিবুল রাজশাহী মহানগরীর মতিহার থানার মাসকাটাদীঘি (বিনোদপুর বাজার) এলাকার মো. হারুনুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় নাজিবুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাজিবুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।