বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ১২ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ

শিবগঞ্জ প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে ১২ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা।


মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধীন তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ৫০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।


জব্দ করা মোবাইল ফোনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।