ধামইরহাটে ৮২ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তা
নওগাঁর ধামইরহাটে ৮২ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে তাঁদের মোট ৮২ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মহফিল হোসেন ও মোজাম্মেল হক।
ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রতিজন মুক্তিযোদ্ধাকে এক হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। নওগাঁর ধামইরহাটে ৮২ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে তাঁদের মোট ৮২ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মহফিল হোসেন ও মোজাম্মেল হক।
ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রতিজন মুক্তিযোদ্ধাকে এক হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।