বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস- উপলক্ষে নাটোরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
জাতীয় নিরাপদ সড়ক দিবস- উপলক্ষে নাটোরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস- উপলক্ষে নাটোরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন, নাটোরের জেলা প্রশাসক সুমনা আক্তার। 


এ সময় উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলামঅতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম  বিআরটিএ ইন্সপেক্টর উত্তম কুমার, পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, নিরাপদ সড়ক চাই নাটোরের সভাপতি গোলাম মোস্তফা মোস্তফা ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার রুস্তম আলি হেলালি সহ অন্যান্য নেতৃবৃন্দরা।


র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।


কর্মসূচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।