বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ২৯ অক্টোবর ২০২৬ ১২:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ২৯ অক্টোবর ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

২০০৬ সালের ২৮ অক্টোবর  পল্টন ময়দানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।

 দলের উপজেলা আমীর মাওলানা মুনজুর  রহমানের সভাপতিত্বে মিছিলটি উপজেলা সড়কে প্রদক্ষিণ করে । মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় ।


সমাবেশের  প্রধান অতিথি জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা আহমাদুল্লাহ  বলেন বর্তমান  সরকাকেই ২৮ অক্টোবর পল্টন ময়দানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা  যেভাবে জামায়াত ও শিবিরের ছয়জনকে লগিবৈঠা দিয়ে নির্মমভাবে হত্যা করে তার বিচার করতে হবে।   মিছিলে অংশগ্রহণকারীরাও ২০০৬ সালের ২৮ অক্টোবরের  পল্টনে এই হত্যাকাণ্ডের বিচারে  নিশ্চিত করা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


এ সময় নেতাকর্মীরা ওই দিনের হত্যাকাণ্ডের  ঘটনায়  দ্রুত বিচার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার ব্যানারে  বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নিতে দেখা যায়।