বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

গোদাগাড়ী হতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ অক্টোবর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ অক্টোবর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
গোদাগাড়ী হতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২.৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল রাজশাহীর গোদাগাড়ী থানার ইটাহারী এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধুত ব্যক্তিরা হলো- গোদাগাড়ী পৌরসভার ইটাহারী এলাকার নিয়াজ উদ্দিনেরর ছেলে মো. হাবিবুর রহমান (৪০) এবং আচুয়া তালতলার মৃত আব্দুস সালামের ছেলে মো. শাহাবুল (৫০)। এ সময় তাদের হেফাজত হতে হেরোইন ৪০ গ্রাম, মোবাইল ফোন ০ ৪টি ও মাদক বিক্রির নগদ ৬,৬০৪/- টাকা উদ্ধার পূর্বক জব্দ কর াহয়।


ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।