বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

বগুড়ার উন্নয়ন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এমপি মোশারফ

বগুড়া প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
বগুড়ার উন্নয়ন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এমপি মোশারফ

বগুড়ার অভুতপূর্ব উন্নয়ন নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া-০৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্যের সহধর্মিণীও উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে এমপি মোশারফ হোসেন বগুড়া জেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার বিষয়টি তুলে ধরে জেলার উন্নয়ন অগ্রযাত্রায় রাষ্ট্রপতির সদয় সহযোগিতা কামনা করেন। বিশেষ করে কাহালু ও নন্দীগ্রামসহ বগুড়ার সার্বিক উন্নয়ন, জনসাধারণের জীবনমানের উন্নতি এবং এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশার কথা জানান তিনি।


এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে বঞ্চিত বগুড়ার উন্নয়নকে এগিয়ে নেওয়া সময়ের দাবি। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। বগুড়ার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সৌজন্য সাক্ষাতে এমপি বলেন, শুধু বগুড়া নয়, সারা দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়েও রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এদিকে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান এমপি মোশারফ হোসেন। জনগণের প্রত্যাশা পূরণ, দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণকে সামনে রেখে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সাক্ষাৎকালে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক  এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ নানা  প্রত্যাশাও ব্যক্ত করেন সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।


তবে  “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।” এ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার কাহালু-নন্দীগ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে এমপি মোশারফ হোসেনের এই সৌজন্য সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখছেন স্থানীয়রা।