বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি গোরস্থান থেকে ১ কেজি হেরোইন উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে একটি গোরস্থান থেকে ১ কেজি হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)র অভিযানে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার


শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থানের ভিতর হতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


এসআরবি-৫, রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামস্থ হাজীপাড়া গোরস্থানের ভিতর একটি ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থল থেকে  পরিত্যক্ত অবস্থায় ১টি কালো রঙের কাপড়ের ব্যাগের ভিতর রক্ষিত সাদা স্বচ্ছ পলিপ্যাকে ১০ প্যাকেটে সর্বমোট ১.০৩৩ (এক দশমিক শূণ্য তেত্রিশ) কেজি অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।


উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।