বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

মেসার্স রহমান ট্রেডার্সে কৃষকের আস্থা

কেশরহাট প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ১০:২০ অপরাহ্ন
মেসার্স রহমান ট্রেডার্সে কৃষকের আস্থা

কৃষি অধ্যুষিত মোহনপুর উপজেলার রায়ঘাটী ইউনিয়নের কৃষকদের জন্য নিযুক্ত বিসিআইসি ও বিএডিসি সার ডিলার  মেসার্স রহমান ট্রেডার্সে আস্থা ও ভরসা কৃষকদের। সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে যুগের পর যুগ বেশি স্থানীয় কৃষকদের মাঝে সার সরবরাহ করে থাকে রহমান ট্রেডার্স। 


১৯৬৮ সালে সামান্য কয়েকশো টাকা নিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করেন আলোকিত এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হাজি আবদুর রহমান। তাঁর ন্যায়-নিষ্ঠা সুদুর প্রসারী চেতনায় ব্যবসায়িক পরিধি বৃদ্ধি পায়। ১৯৭২-৭৩ সালের দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিএডিসি অনুমোদিত সার ডিলার নিযুক্ত হন তিনি। পরবর্তীতে ১৯৯৫ সালে মেসার্স রহমান ট্রেডার্স রাজশাহীর প্রথম বিসিআইসি সার ডিলার নিযুক্ত হয়। ব্যবসায়িক সচ্ছতা এবং সঠিক সরবরাহের কারণে রহমান ট্রেডার্স রাজশাহীর বাগমারা, মোহনপুর ও তানোর তিন উপজেলার সার ডিলারের দায়িত্বপ্রাপ্ত হন। সংকট মহুর্তেও সার সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করত এ প্রতিষ্ঠানটি। এজন্য রহমান ট্রেডার্স জেলার শ্রেষ্ঠ সার ডিলার হিসেবে পুরুষ্কৃত হয়। 


সংশ্লিষ্ট সূত্র জানায় ৮০র দশকে হাজি আবদুর রহমান রাজশাহীর অন্যতম বাণিজ্যকেন্দ্র কেশরহাটের বড় ব্যবসায়ি হিসেবে পরিচিতি লাভ করেন। এসময় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সঙ্গে সঙ্গে অনেক ব্যবসায়িকে অর্থ, বুদ্ধি এবং সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠিত করার নজীর রেখেছেন । বেকার মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। মেসার্স রহমান ট্রেডার্স, মেসার্স রহমান ফিলিংস্টেশন, মেসার্স কেশরহাট ফিলিংস্টেশন, মেসার্স রহমান ফিস ফিড, মেসার্স রহমান মেডিসিন কর্ণার, মেসার্স রহমান ইলেক্ট্রনিক্স রহমান গ্রূপের অন্যতম প্রতিষ্ঠান। এ গ্রূপের প্রতিষ্ঠাতা আবদুর রহমানের মৃত্যুর পর মেসার্স রহমান ট্রেডার্সের দায়িত্বগ্রহণ করেন তার ছেলে মোস্তাফিজুর রহমান। তিনি বাবার ব্যবসায়িক সুনাম ধরে রেখে সঠিক ভাবে সার সরবরাহ কার্যক্রম অব্যাহত রেখেছেন।  


রায়ঘাটী ইউনিয়নের হাটরা গ্রামের আবদুর রশিদ নামে একজন কৃষক জানান, মরহুম রহমান ডিলারের ছেলে মোস্তাফিজুর রহমানের মাধ্যমে নিয়োমিত সার পাই। যদি কোনো কারণে সার সরবরাহ না পৌছায় তবে বিতরণের সময় বলে দেন।। এটাও আমার কাছে ভাল লাগার বিষয়। এজন্য তাঁর প্রতি আমাদের যথেষ্ঠ আস্থা ভরসা রয়েছে। 


জানতে চাইলে মোহনপুুর উপজেলার রায়ঘাটী ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী বলেন, মেসার্স রহমান ট্রেডার্স আমাদের ইউনিয়নের সার ডিলার। এর সত্ত্বাধিকারী  মোস্তাফিজুর রহমান মুস্তাক নিয়োমিত ভাবেই ও সঠিক পদ্ধতিতেই  কৃষকদের মাঝে সার রিতরণ করছেন তা লক্ষ্য করছি। এছাড়াও আমরা সার বিক্রয় কার্যক্রম নিয়োমিত মনিটরিং করি এতে আরো সঠিক ভাবে সার বিতরণ করেন এবং আমাদের কৃষকরা সার পায়। অনিয়ম দেখলে আমি কৃষকদের পাশে থাকব। 


মোসার্স রহমান ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান জানান, কৃষকদের নিয়েই আমাদের ব্যবসা। কৃষকদের ভাল রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা করি। সরকারি নীতিমালার বাহিরে কোনো কিছু করার সাধ্য নাই। আমরা দীর্ঘ দিনের ব্যবসায়ি হিসেবে সুনাম ধরে রাখার চেষ্টা করি। সুষম বন্টনের মাধ্যমে সার বিক্রয়ের মাধ্যমে সরকারকে সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


এবিষয়ে মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন, সরকারী নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে সার বিতরণ হচ্ছে। পর্যাপ্ত সারের বরাদ্দ হচ্ছে। সবাইকে ধৈর্য ধরে সার গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।