বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ১০:২০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা জাসদের উদ্যোগে শহরের টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর ও আবু হেনা বাবলু।


এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলারসহ জাসদের স্থানীয় নেতাকর্মীরা।


সভায় বক্তারা জাতীয় বীর হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। তাঁরা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাই কে এক সংগে কাজ করার আহবান জানানো হয়েছে।